1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শ্রীবরদীতে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ, পলাতক ৩

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শেরপুর (শ্রীবরদী) : শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৮ অক্টোবর) উপজেলার কুমারঘাতি এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ অভিযান চালায়।

বিজিবি জানায়, জব্দ করা মদের সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে। জব্দ করা মদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com