
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: প্রেসক্লাব নকলা’র ৩১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক দেশ রূপান্তরের নকলা উপজেলা প্রতিনিধি মো. শফিউজ্জামান রানাকে সভাপতি এবং ন্যাশনাল কান্ট্রি টুডের প্রতিনিধি নাহিদুল ইসলাম রিজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
রোববার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ ও সদস্যদের পাশাপাশি সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন দৈনিক যায়যায়দিন ও ডেইলি অবজারভারের সাংবাদিক শফিউল আলম লাভলু। সহসভাপতি হয়েছেন দৈনিক আমাদের দিনের দেলোয়ার হোসেন ও অপরাধ তথ্যচিত্রের আরিফুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বৈশাখী টেলিভিশন ও নিউজ স্টেশনের মো. সজিব মিয়া, দৈনিক দেশ প্রতিদিনের রকিব হাসান রবিন এবং দৈনিক সময়ের কথার মোস্তাক আহাম্মেদ।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক বাংলাদেশ বুলেটিনের মাসুম বিল্লাহ রাকিব ও মোহনা টেলিভিশনের আব্দুল্লাহ আল-আমিন।
দপ্তর সম্পাদক হয়েছেন নন্দিত টিভির নয়ন শেখ এবং কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক প্রভাতি বাংলাদেশের মো. জহিরুল ইসলাম।
এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক আজকের বাংলাদেশের রাইসুল ইসলাম রিফাত, সাহিত্য ও গবেষণা সম্পাদক দৈনিক আলোকিত সকালের এম এ ফিরোজ, কল্যাণ ও তহবিল সম্পাদক দৈনিক নিরপেক্ষ ও জবাবদিহির মাহাদী হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের বাণীর আইনুল নাঈম।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্য জোরদার, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে।