1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড নিজ দলের কর্মী ছাড়া জামায়াত অন্য কাউকে ভিক্ষাও দেয় না: এমপি খোকন স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ ‘ক্রেন’ দিয়ে চা-বিস্কুট পরিবেশন করেন নেত্রকোনার হাতেম নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ইশরাক কাজটা ভালোই করেছে, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান ইউনিয়ন নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

সুদানজুড়ে ড্রোন হামলায় নিহত ১৬০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সাম্প্রতিক সময়ে ভয়াবহ ড্রোন হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে চিকিৎসা কর্মী ও অধিকার রক্ষা সংগঠনগুলো।

সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে পশ্চিম কর্দোফান রাজ্যের আল-দিবাব শহরের একটি পরিবহন কেন্দ্রে, যেখানে বাজার শেষে সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন। উক্ত ড্রোন হামলায় সরাসরি ৮০ জন নিহত হন এবং আহত ৪৭ জনকে নিকটস্থ আল-মুজলিয়াদ শহরে নেওয়া হলে সেখানে আরও ৩০ জন মারা যান। আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং ইমার্জেন্সি লয়ার্স এই হামলার জন্য সুদান সেনাবাহিনীকেই দায়ী করেছে।

২০২৩ সালের এপ্রিল মাসে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে দ্বন্দ্বের জেরে শুরু হওয়া এই গৃহযুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

গৃহযুদ্ধের কারণে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তাব দিলেও চীন ও রাশিয়া তাতে আপত্তি জানিয়েছে।

সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com