1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড নিজ দলের কর্মী ছাড়া জামায়াত অন্য কাউকে ভিক্ষাও দেয় না: এমপি খোকন স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ ‘ক্রেন’ দিয়ে চা-বিস্কুট পরিবেশন করেন নেত্রকোনার হাতেম নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ইশরাক কাজটা ভালোই করেছে, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান ইউনিয়ন নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: রাজধানীর ভাটারা এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালায়। এতে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ৮৪ জনকে আটক করা হয়। এই ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ক্লোজড করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া অভিযান চলে পরদিন দুপুর পর্যন্ত।

মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা (ক্লোজড) অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

এতে বলা হয়— পুলিশ সদর দফতরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডিবি জানায়, আটক ৮৪ জনের মধ্যে নারী রয়েছেন ২৬ জন। অভিযানে বিপুল সংখ্যক মাদক দ্রব্য পাওয়ার কথাও জানায় পুলিশের। তারা বলছে, বাড়িটিতে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ মাদক সেবনের জন্য যেতেন। অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন অতিরিক্ত ডিআইজি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com