1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘একটি গ্রামীণ পাঠাগার, একটি বাতিঘর’ শিরোনামে একুশে পাঠচক্রের নিয়মিত আসর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৫৬ তম আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার মাথাফাটা বাজারের পথ পাঠাগারে এই আয়োজন করা হয়।

‘একটি গ্রামীণ পাঠাগার একটি বাতিঘর’ শিরোনামে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম রবি ও স্বাগত বক্তব্য রাখেন পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক তৌফিকুর রহমান খোকন।

আজকের পত্রিকার হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি মো. জাকিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান মুনির, কবি ও শিক্ষক কোহিনুর রুমা, গোজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আহমেদ, শিক্ষক হাফিজুর রহমান, সামাজিক সংগঠক সাইদুল ইসলাম, মাসুদ পারভেজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক সাহা, কবি মেহেদী হাসান তুহিন, সমাজসেবক মাসুদ সরকার, গোলাম মোস্তফা, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম, দৈনিক জাতীয় অর্থনীতির শেরপুর জেলা প্রতিনিধি আমানুল্লাহ আসিফ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। নিয়মিত পাঠচর্চা মানুষের চিন্তাশক্তি, বিবেক ও সৃজনশীলতা বিকশিত করে। নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে পাঠচক্র ও পাঠাগারের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।

পথ পাঠাগার সম্পর্কে বক্তারা বলেন, মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পথ পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ সমাজে জ্ঞানচর্চা, মননশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক। নতুন প্রজন্মকে বইমুখী করার পাশাপাশি সচেতন ও যুক্তিবাদী সমাজ গঠনে পথ পাঠাগারের কার্যক্রম প্রশংসনীয়। এ উদ্যোগকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তারা।

বক্তারা আরও বলেন, পাঠচর্চার মাধ্যমে মানুষের চিন্তার জগৎ সমৃদ্ধ হয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি হয়। তাই বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দিতে ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।

আয়োজকেরা জানান, নিয়মিত পাঠচর্চার মাধ্যমে জ্ঞানসমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যেই পাঠ একুশে পাঠচক্রের এ আয়োজন অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com