1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়া সফর স্থগিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : অক্টোবরের শুরুতে অস্ট্রেলিয়ায় তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। কিন্তু করোনার প্রকোপে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের বোর্ড।

মূলত অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প ও সিরিজ খেলার আয়োজন করেছিল টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ এক বছর পিছিয়ে যাওয়ায় এ মুহূর্তে অস্ট্রেলিয়ায় খেলার উপযোগিতা খুঁজে পাচ্ছে না ক্যারিবীয়ানরা। এজন্য সিরিজটি স্থগিত করা হয়েছে। টাউন্সলিভ, ক্রেইন্স ও গোল্ডকাস্টে ৪, ৬ ও ৯ অক্টোবর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করত।

দুই দেশের সিরিজটি পিছিয়ে দেওয়ার আরেকটি কারণও আছে। বিশ্বকাপ অনুষ্ঠিত না হলেও ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন হচ্ছে। দুই দেশের একাধিক শীর্ষ ক্রিকেটার খেলবেন আইপিএলে। এজন্য সিরিজটি স্থগিত করার ভাবনা এসেছে ক্রিকেটারদের থেকেও।

সেপ্টেম্বরে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সিরিজটি এখনও ঝুলে আছে। এই সিরিজও যদি স্থগিত হয় তাহলে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী নভেম্বরে মাঠে নামবে। পার্থে দিবারাত্রির টেস্টে তারা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এরপর ভারতকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া। অক্টোবরে দুই দলের তিনটি টি-টোয়েন্টি আছে। আইপিএলের জন্য ভারতের অস্ট্রেলিয়া সফরও পিছিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com