1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক: পুলিশ সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান হালুয়াঘাট সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ মিরপুরে ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিঠিতে এইচএসসি পরীক্ষার্থী ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ–সংঘর্ষ, গ্রেপ্তার ৫ শতাধিক

কুমিল্লায় ক্রিকেট খেলা ঘিরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

কুমিল্লা: কুমিল্লার হোমনা উপজেলায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নাগেরচর মাদকবিরোধী শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল চলাকালে এ ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোমনা উপজেলার বাঘসীতারামপুর গ্রাম এবং বাঙ্গরা বাজার উপজেলার বি. চাপিতলা গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে রয়েছেন বাঘসীতারামপুর গ্রামের ছোটনের ছেলে বাকি বিল্লাহ, হারুনুর রশিদের ছেলে জাহাঙ্গীর, একই গ্রামের রাশেদ ও সিয়াম এবং বি. চাপিতলা গ্রামের এরশাদসহ অন্তত ১০ জন।

অনুষ্ঠানের প্রধান অতিথি চান্দেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জাকির এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, দুই উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এ ধরনের হামলা ও সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক। তিনি উভয় গ্রামের বাসিন্দাদের সংযত থাকার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বরুড়া বলেন, নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com