1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক: পুলিশ সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান হালুয়াঘাট সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ মিরপুরে ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিঠিতে এইচএসসি পরীক্ষার্থী ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ–সংঘর্ষ, গ্রেপ্তার ৫ শতাধিক

কাজের প্রলোভনে ভারতে পাচার, কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ নারী

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: দীর্ঘ পাঁচ বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি ১০ নারী। শনিবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান। এর আগে শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্টে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা নারীদের বাড়ি দেশের বিভিন্ন জেলা শহরে।

ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে পাঁচ বছর আগে বিভিন্ন সীমান্তপথে অবৈধভাবে ভারতের পুনে রাজ্যে যান ওই নারীরা। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় পুলিশের হাতে আটক হন তারা। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে পুনে রাজ্যের কেন্দ্রীয় কারাগারে পাঠান।

ওসি আরও জানান, দীর্ঘদিন কারাভোগের পর দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার রাতে তারা দেশে ফেরেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ১০ নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com