1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক: পুলিশ সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান হালুয়াঘাট সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ মিরপুরে ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিঠিতে এইচএসসি পরীক্ষার্থী ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ–সংঘর্ষ, গ্রেপ্তার ৫ শতাধিক

টাকার লোভে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: বিএনপির কিছু লোক টাকার বিনিময় আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসা শুরু করেছেন। আপনারা দয়া করে চোখ-কান খোলা রাখবেন, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। টাকার বিনিময়ে আমাদের বিএনপির কিছু লোক তাদের আশ্রয় দিচ্ছেন। ইনশাআল্লাহ, সবাইকে একযোগে প্রতিহত করা হবে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ভারতে অবস্থানরত কিছু আওয়ামী লীগ নেতার দেশে ফেরার গুঞ্জন নিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা শুনছি আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর আমাদের দলের ভেতরকার কিছু লোভী মানুষ টাকার লোভে তাদের আশ্রয় দিচ্ছে। সাফ কথা- বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। দলের ভেতরের কেউ যদি এদের সহযোগিতা করেন, আমাদের জানাবেন, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শত্রুপক্ষের মিত্ররা কখনো আমাদের বন্ধু হতে পারে না। খুব সাবধানে কাজ করতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ গায়ের রং বদলাতে চাইলে দল তাদের কোনো ছাড় দেবে না।

মির্জা আব্বাস বলেন, এক শ্রেণির লোক নিজেদের কোমরে জোর না পেয়ে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে এবং দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কোনো বাধা নেই, আপনারা রাজনীতি করুন। কিন্তু অপকর্ম করলে বিএনপি নেতা-কর্মীরা তা হাত গুটিয়ে বসে দেখবে না, শক্ত হাতে প্রতিহত করবে।

এসময় দেশের কল্যাণে বিরোধীদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com