1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

আরেকটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির কাছে বয়স যেন শুধুই একটি সংখ্যা। ৩৯ বছর বয়সে ফুটবল ইতিহাসে আরও একটি কীর্তি গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। রোববার (১ নভেম্বর) মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। শেষ দিকে দুর্দান্ত এক গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি।

এই গোলের ফলে চলতি মৌসুমে লিগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৬’এ। গোল্ডেন বুটের দৌড়ে এফসি ডালাসের স্ট্রাইকার পেতার মুসার চেয়ে চার গোলে এগিয়ে রয়েছেন তিনি। এর মাধ্যমে তৈরি হয়েছে বিশেষ এক সম্ভাবনা।

ছবি: সংগৃহীত

২০০৫ সালে গোল ও অ্যাসিস্টের ভিত্তিতে পয়েন্ট পদ্ধতির পরিবর্তে শুধু গোলসংখ্যার ভিত্তিতে পুরস্কার দেওয়ার নিয়ম চালুর পর থেকে কোনো খেলোয়াড় টানা দুই মৌসুম এমএলএস গোল্ডেন বুট জিততে পারেননি। দুই খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্ট এবং এরপর মাঠে কম সময় কাটানোর বিষয়টি বিবেচনা করা হয়।

জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরও মেসির ধার কমেনি। ক্লাব ফুটবলে দারুণ খেলে যাচ্ছেন

ক্রিস ওয়ানডোলোস্কি ২০১০ ও ২০১২ সালে এবং ব্র্যাডলি রাইট-ফিলিপস ২০১৪ ও ২০১৬ সালে গোল্ডেন বুট জিতেছিলেন। তবে কেউই টানা দুই মৌসুম পুরস্কারটি ধরে রাখতে পারেননি। এবার সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ মেসির সামনে।

২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতে ইতোমধ্যে ইতিহাস গড়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। আরেকটি গোল্ডেন বুট জয় মেসির অসাধারণ ক্যারিয়ারে যোগ করবে নতুন এক কৃতিত্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com