1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন খুবই শান্তিপূর্ণ হচ্ছে: রিজভী পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে: আমিনুল হক পুলিশকে মানুষের হৃদয় জয় করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে এসে আটক ৩ ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেব: দেলোয়ার হোসেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ২৭২ রানেই অলআউট বাংলাদেশ, ওয়ারিক্যানের ৫ উইকেট ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

২৭২ রানেই অলআউট বাংলাদেশ, ওয়ারিক্যানের ৫ উইকেট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ২৭২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। অথচ দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছিল ৩ উইকেটে ২১৩ রান নিয়ে। বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ২২১ রানে। এরপর থেকেই ব্যাটিং ধ্বসের শুরু। নাজমুল হোসেনের দল আজ ৫৯ রান তুলতে হারিয়েছে ৭ উইকেট।

দ্বিতীয় দিনের প্রথম ওভারেই সেঞ্চুরি পান সাদমান। ওভারের দ্বিতীয় বলটি লেগ সাইডে ঠেলে দিয়ে ২ রান নেন সাদমান। তাতেই টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরিটি পান এই ওপেনার।

দলীয় সংগ্রহ যখন ২২১ তখন সাদমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অভিষিক্ত বিশপ। এরপর আর ঘুরে দাড়াতে পারেনি টাইগাররা। কোনো রান যোগ না করেই ফেরেন হৃদয়ও।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন শরীফুল ইসলাম। তাকে আউট করে জোমেল ওয়ারিক্যান পঞ্চম উইকেটের দেখা পেয়েছেন।

বাংলাদেশের হয়ে ৩৪ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। আজ ১০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন লিটন। তবে তাকে সঙ্গ দিতে পারেননি অন্য কেউ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com