
বাংলার কাগজ ডেস্ক: পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল করেছে সরকার। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি, সাবেক র্যাব) মহাপরিচালক (ডিজি) করা হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে। অন্যদিকে, শিল্প পুলিশের প্রধানের দায়িত্ব পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদার।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে বদলি করা হয়েছে পুলিশ টেলিকম সংস্থায়।