
ঢাকা : রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। বুধবার (৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহাবীন জসীম এ তথ্য নিশ্চিত করেন।
তালহা বিন জসীম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।