1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ঢাকা: ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় পোশাক খাতের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখার পর তা প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত শ্রমিকরা। অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় ধীরে ধীরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুরে সাভারের হেমায়েতপুর থেকে সিংগাইর সড়কের পদ্মার মোড়ে জড়ো হন ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা। এসময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিকেরা সেখানে থেকে সরে বিকেল সাড়ে ৩টার দিকে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তারা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন। মহাসড়কে অবরোধের কারণে সৃষ্ট যানজটে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনায় এই অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা। অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় ধীরে ধীরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com