1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

  • আপডেট টাইম :: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি শেষে ফেরার পথে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মার্কাজ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী সালামত এ হামলার জন্য উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনকে দায়ী করেছেন। আহত ব্যক্তিরা সবাই বিএনপি নেতা সালামতের অনুসারী বলে জানা গেছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে রিফাত উল্লাহ, এরশাদ উল্লাহ, বাহর আলী, ফারুক ও আনসার আলীর নাম জানা গেছে। তাদের মধ্যে রিফাত উল্লাহর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী সালামত ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন একই ইউনিয়নের বাসিন্দা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই কালাপাহাড়িয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।

এর আগে গত ২১ অক্টোবর রাতে সোনারগাঁয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহির রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় মোবারক হোসেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই মামলায় তাকে আসামি করার চেষ্টা করা হলেও প্রভাবশালী একটি পক্ষের হস্তক্ষেপে তার নাম ছাড়াই ঘটনার তিন দিন পর সোনারগাঁ থানায় মামলা করেন নিহত জহিরের পরিবারের সদস্যরা।

রোববারের হামলার বিষয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন চৌধুরী বলেন, র‌্যালি শেষে বাড়ি ফেরার পথে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনের নেতৃত্বে সুমন, শওকত, জুয়েল, শেখ ফরিদ, রাসেলসহ ৩০ থেকে ৪০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এ সময় মোবারকের ভাই সুমন চীনা কুড়াল দিয়ে রিফাত উল্লাহকে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত রিফাতকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মোবারক হোসেন। মুঠোফোনে তিনি বলেন, র‌্যালিতে অংশ নেওয়ার দাওয়াত দিতে গেলে রোববার সকালে কালাপাহাড়িয়া এলাকায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু কালামকে মারধর করে তার হাত ভেঙে দেন সালামত ও তার লোকজন। ওই ঘটনার জের ধরে বিকেলে র‌্যালি শেষে সালামত ও তার লোকজন ইউনিয়ন বিএনপি নেতা ছিদ্দিকুর রহমান ও বজলুকে আবারও মারধর করেন। এ কারণে র‌্যালিতে উপস্থিত নেতাকর্মীরা সালামত ও তার লোকজনের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরের ঘটনা তাদের জানা নেই।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, হামলার বিষয়ে তাদের জানা নেই। এ ঘটনায় কেউ অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com