1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরিতে ৫ লাখ ২১৯২২ শূন্যপদ, নিয়োগের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে রান্না বসিয়ে টিভি দেখতে গিয়ে বিপত্তি, আগুনে পুড়ল ১৬ ঘর রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২ বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্ন পথে শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না : নুর দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

আসাদ নূরকেই বিয়ে করেছেন পারশা, বিয়ে গোপন রাখার নেপথ্যে যে কারণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেস্ক: বিয়ের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন ব্লগার আসাদ নূর ও তরুণ প্রজন্মের সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার পারশা মাহজাবীন।। কখনো পোশাকের ইঙ্গিত, কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় আচরণে ভক্তদের মনে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে পারশাকে বিয়ে করার খবর নিজেই প্রকাশ্যে আনলেন আসাদ নূর। জানালেন, কেন এত দিন আড়ালে রেখেছিলেন জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন আসাদ নূর। শুধু বিয়ের খবর প্রকাশ করেই থেমে থাকেননি, বরং কেন তারা বিষয়টি গোপন রেখেছিলেন, সেটিও খোলাসা করেছেন।

আসাদ নূর জানান, বিয়ের খবর আড়ালে রাখার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত। সমাজের প্রচলিত কিছু ট্যাবু এবং ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতি আগ্রহকে সামনে আনতেই এমন কৌশল নিয়েছিলেন তারা। এ কারণে কখনো পাঞ্জাবি, কখনো শাড়ির আঁচল, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ করার মতো ছোট ছোট ইঙ্গিত দিয়েছেন। এমনকি ছবি আড়াল করেও মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছেন।

লাইভে সমালোচকদের উদ্দেশে আসাদ নূর বলেন, বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের বাড়তি কৌতূহল কতটা, সেটি বোঝানোই ছিল তাদের অন্যতম উদ্দেশ্য।

এ সময় পারশার পরিবার ও বেড়ে ওঠার গল্পও তুলে ধরেন আসাদ নূর। জানান, পারশা পরিবারের একমাত্র সন্তান। তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। গান ও সংস্কৃতির আবহে বেড়ে ওঠা পারশার নিজস্ব ক্যারিয়ার, যোগ্যতা ও অর্জনের প্রতি সম্মান রেখেই দুজন একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে তাদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ওঠা অভিযোগও নাকচ করেন আসাদ নূর। তার দাবি, কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না তিনি।

জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। আন্দোলনের সময় পারশা আলোচিত ‘পোস্টার গার্ল’ ছিলেন বলে জানান আসাদ নূর। আন্দোলনকেন্দ্রিক ‘চলো ভুলে যাই’ গানেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে উল্লেখ করেন।

লাইভের শেষ পর্যায়ে পারশাকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আসাদ নূর। নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ আলোচনা বন্ধ এবং তাদের মর্যাদা ও সম্মান রক্ষার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com