1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরিতে ৫ লাখ ২১৯২২ শূন্যপদ, নিয়োগের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে রান্না বসিয়ে টিভি দেখতে গিয়ে বিপত্তি, আগুনে পুড়ল ১৬ ঘর রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২ বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্ন পথে শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না : নুর দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রান্না বসিয়ে টিভি দেখতে গিয়ে বিপত্তি, আগুনে পুড়ল ১৬ ঘর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৬টি পরিবারের ঘরবাড়ি ও সহায়-সম্বল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত একটি ঘর থেকে। ওই ঘরের চুলায় রান্না বসিয়ে এক বিধবা নারী পাশের বাড়িতে টেলিভিশন দেখতে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের দুর্গম বড়ইতলী পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ওই নারী নিজের ঘরের চুলায় রান্না বসিয়ে পাশের একটি বাড়িতে টেলিভিশন দেখতে যান। কিছুক্ষণ পর তার ঘর থেকে আগুনের শিখা দেখা যায়। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে যায়। আগুনের তীব্রতার কারণে কোনো পরিবারই ঘর থেকে মালামাল বের করতে পারেনি।

বড়ইতলী পাড়ার কারবারি (পাড়া প্রধান) চিংসামং মারমা বলেন, রাতে এক বিধবা নারী চুলায় রান্না বসিয়ে অন্যের বাড়িতে টেলিভিশন দেখতে যান। পরে তার ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ ঘর থেকে কোনো জিনিসপত্র বের করতে পারেননি।

তারাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য উমংসিং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে ফিরে যেতে বাধ্য হন। রাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের সদস্য চনুমং মারমা ও মাওসেতু তঞ্চঙ্গ্যা। পরিদর্শন শেষে তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার বিতরণ করেন। এ সময় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরবর্তী সময়ে আরও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তাঁরা।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ১৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com