1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরিতে ৫ লাখ ২১৯২২ শূন্যপদ, নিয়োগের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে রান্না বসিয়ে টিভি দেখতে গিয়ে বিপত্তি, আগুনে পুড়ল ১৬ ঘর রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২ বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্ন পথে শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না : নুর দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে পৃথক দুটি স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বরসংলগ্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের একটি ঘটে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত দুজনের মধ্যে গুরুতর অবস্থায় থাকা একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কারা, কী উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন গণমাধ্যমকে বলেন, “দুই জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। দুজন আহত হয়েছে। একজন গুরুতর অবস্থায় আছে। গাড়িতে থাকা অবস্থায় মাথায় লেগেছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com