1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাৎসি বাহিনী জার্মানি ফিরতে পারেনি, ফ্যাসিস্টরাও বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বক্তব্য প্রত্যাহার করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি, ৪ আসামির ১৪ বছর করে কারাদণ্ড পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিক্সায় বহন করা হচ্ছিল বোমা, চালক গ্রেপ্তার ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা তেরেনাম বাবু গ্রেপ্তার ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড আরও ৪৪ বাংলাদেশীকে ফেরত পাঠাল ইউরোপ

গাজীপুর ও ফরিদপুরে বাসে আগুন, চালক নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: গাজীপুর ও ফরিদপুরে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) পৃথক পৃথকস্থানে আগুন দেয়ার ঘটনা ঘটে। এদিকে, ফরিদপুরে বাসে দেয়া আগুনে কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে অগ্নিসংযোগের ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটিও পুড়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নতুন বাসস্ট্যান্ডে একটি লোকাল বাস পার্কিং করে রাখা ছিল। এ সময় বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক কালাচাঁন। গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি বাসের ভেতরে ধোঁয়া জমতে থাকে। একপর্যায়ে ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েন চালক। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, রাত আনুমানিক ৩টার দিকে খবর পেয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, কালাচাঁন শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বর্তমানে মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com