1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

এখনো প্রচণ্ড গলা ব্যথা: সানাই মাহবুব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক : আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গত ১৫ দিন আগে সানাই মাহবুবের শরীরে করোনার লক্ষণ দেখা যায়। সন্দেহ থেকে কোভিড-১৯ পরীক্ষা করান তিনি। গতকাল (৫ আগস্ট) রিপোর্টে জানতে পারেন তার করোনা পজিটিভ। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গতকাল হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে সানাই মাহবুব বলেন—আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ভালো আছি। কিন্তু এখনো প্রচন্ড গলা ব্যথা হচ্ছে। রাতে এটা বেশি বেড়ে ছিল। তবে আমার আর কোনো শারীরিক সমস্যা নেই।

চিকিৎসকদের পাশাপাশি পরিবারের সদস্যরা সানাইয়ের দেখাশোনা করছেন। তবে বাসায় থেকেই চিকিৎসা নিতে বেশি আগ্রহী সানাই। তিনি বলেন—আরো দুইদিন হাসপাতালে চিকিৎসকদের অবজারবেশনে থাকতে হবে। চিকিৎসকরা দেখতে চাচ্ছেন শারীরিক কোনো সমস্যা হয় কিনা। সব ঠিক থাকলে দুই দিন পর বাসায় চলে যাবো। বাসায় আইসোলেশনে থাকবো। আসলে হাসপাতালে থাকার মতো আবস্থা নাই।

দ্রুত সুস্থতার জন্য সানাই সবার কাছে দোয়া চেয়েছেন। এ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন—তেমন কিছু বলার মতো শারীরিক অবস্থায় আমি নেই। শুধু এটুকুই বলবো সবাই আমার জন্য দোয়া করবেন।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সানাই মাহবুব। বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে ‘ময়নার ইতিকথা’, দেওয়ান নাজমুলের ‘শালবনের মহুয়া’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। সম্প্রতি মালায়ালাম ভাষার একটি সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com