1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কুমিল্লা: গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় সাবেক এমপি বাহারের বাড়ি এবং কান্দিরপাড় এলাকায় মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে একই রাতে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এ সময় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা বলেন, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে বিনা কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আগুন দিয়েছেন। এর প্রতিবাদে কুমিল্লায় পলাতক সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। তাদের ভাষ্য, সাধারণ মানুষ এই আগুন দিয়েছে।

এর আগে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল ‌। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্যসচিব সাহেদ পান্না, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ, সদস্যসচিব আনোয়ার হোসেনসহ মহানগরীর নেতাকর্মীরা ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com