1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চেষ্টা জনগণ সহ্য করবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘বিদেশে বসে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, সেটা বাংলাদেশের জনগণ সহ্য করবে না। তবে বিএনপি সর্বোচ্চ পরিমাণে টলারেন্সের (সহিষ্ণুতার) পরিচয় দিচ্ছে।’

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের ‘জয়বাংলার মোড়’ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে ‘দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সংঘাত নিরসনে বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায়’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে শামা ওবায়েদ এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। এই প্রশ্নগুলো সাংবাদিকরা বারবার আমাদের করেন যে, উনি (শেখ হাসিনা) কীভাবে আসবেন? আরে ভাই, উনার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে—হত্যার মামলা, খুনের মামলা, গুমের মামলা। এই মামলাগুলো যখন বাংলাদেশের আইন, বাংলাদেশের বিচার বিভাগ ও বাংলাদেশের আদালতে চলছে, তখন এসব মামলার কী রায় হতে পারে, বলেন?

শামা ওবায়েদ বলেন, উনি মানবাধিকার লঙ্ঘন করে, মানবাধিকারের বিরুদ্ধে যেটাকে বলা হয় গণহত্যা, সেই গণহত্যা উনারা করেছেন। হেলিকপ্টার থেকে গুলি করে ছোট ছোট শিশুদের হত্যা করেছেন। বিভিন্ন কলেজ-ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যখন মাঠে নেমেছে, তাদের ওপর গুলি করেছেন। আপনাদের সেই একেকটা গুলির জবাব তো দিতে হবে।

শামা ওবায়েদ আরও বলেন, এই নগরকান্দার মাটি, ফরিদপুরের মাটি, রাজবাড়ীর মাটি, মাদারীপুরের মাটি, শরীয়তপুরের মাটি, গোপালগঞ্জের মাটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের মাটি। মুক্তিযোদ্ধারা একটা কথা বলেন, ‘অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই।’

১৭ বছরে আমাদের বহু নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন মন্তব্য করে শামা ওবায়েদ বলেন, এই ফরিদপুর বিভাগের জিয়ার সৈনিকরা এক দিনের জন্যও দলের সঙ্গে বেইমানি করেননি। আধা দিনের জন্যও বেইমানি করেননি। তারা গাছে, বনে-বাদাড়ে, পুকুরে থেকেছেন, তারপরও ধানের শীষের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়িয়েছেন। আজকে সেই নেতাকর্মীদের যদি হত্যাকারীরা চোখ রাঙায়, তাহলে বিএনপি বসে থাকবে না।

তিনি বলেন, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই, সমগ্র বাংলাদেশের জিয়ার সৈনিকরা, বেগম খালেদা জিয়ার সৈনিকরা, তারেক রহমানের সৈনিকরা গত ১৭ বছর জুলুম, নির্যাতন, গুম, খুন উপেক্ষা করে মাঠে ছিলেন। সেই সৈনিকরা ভবিষ্যতেও মাঠে থাকবেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি একটি কথা বলতে চাই আওয়ামী লীগের নেতাকর্মীদের। আপনাদের নেতা আপনাদের ছেড়ে চলে গেছেন। এখন উনার কথা শুধু শোনা যায়, চেহারা দেখা যায় না। গত দুই বছরে আমরা চেহারা দেখিনি, শুধু কথা শুনছি। সেটাও এই এআইয়ের যুগে আসল না নকল বোঝা কঠিন। সেই কথা শুনে এত তাফালিং করার কোনো দরকার নেই। যদি প্রায়শ্চিত্ত করতে চান, যদি নেতার কথা শুনে যেসব অন্যায় করেছেন, সেগুলো বন্ধ করতে চান, সুপথে থাকতে চান, ভালো পথে থাকতে চান, তাহলে বিএনপি সরকারকে সাহায্য করেন। দেশ গড়ার কাজে হাত দেন। আমাদের সঙ্গে, সবার সঙ্গে দেশ গড়েন, মানুষের সেবা করেন। তারপরও যদি কোনো প্রায়শ্চিত্ত আপনাদের হয়।

সংসদ সদস্য রুমিন ফারহানার প্রতি ইঙ্গিত দিয়ে শামা ওবায়েদ বলেন, আমরা কি ভুলে গেছি, এখন বহু লোক হাসিনার, শেখ হাসিনার পক্ষে কথা বলেন। যারা এদিক-ওদিক নমিনেশন পাননি। বিএনপি অনেক বড় একটি দল, বিশাল বড় দল। আমাদের একেকটি নির্বাচনী এলাকায় ১০-১২ জন করে প্রার্থী। তো সব প্রার্থীকে তো নমিনেশন দেওয়া সম্ভব নয়। দল যাকে যোগ্য মনে করে, একজন প্রার্থীকে তাকেই নমিনেশন দেওয়া হয়। যারা দুই-চারজন নমিনেশন পাননি, তারাও এখন দেখি হাসিনার পক্ষে সংসদে, সংসদের বাইরে ওলট-পালট, ইনিয়ে-বিনিয়ে কথা বলার চেষ্টা করেন।

শামা ওবায়েদ বলেন, আমার এলাকায় আমি বলতে পারি, গত দুই-আড়াই বছরে অন্যায়ভাবে কাউকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেপ্তার করা হয়নি। এখানে আমার সামনে আওয়ামী লীগ করেন, এমন লোক বসে আছেন। কারণ, রাজনৈতিক প্রতিহিংসা আমার বাবাও কখনো বিশ্বাস করতেন না। বিএনপিও কখনো বিশ্বাস করে না।

দেশের অর্থনীতি যখন সচল হচ্ছে, বিদেশিরা কূটনৈতিকভাবে বাংলাদেশের অগ্রগতিতে সহযোগিতা করছেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছেন, আমাদের গার্মেন্টস খাতে বিদেশি ক্রেতারা প্রতিদিন বাংলাদেশে এসে অর্ডার দিচ্ছেন, তখন তা এই ফ্যাসিবাদীরা সহ্য করতে পারছে না। আমাদের গার্মেন্টস খাত ধ্বংস করার জন্য তারা আবারও চক্রান্ত করছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজকে বাস পোড়াচ্ছে, ট্রাক পোড়াচ্ছে। ওপর থেকে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। এসব ঘটনা প্রমাণ করে, আগুন সন্ত্রাস আওয়ামী লীগের দ্বারাই সম্ভব এবং এই লগি-বৈঠার আওয়ামী লীগই এসব করছে। বাংলাদেশের স্থিতিশীলতা ও মানুষের শান্তির স্বার্থে এই সন্ত্রাসী দলকে যেকোনো মূল্যে দমন করা প্রয়োজন।

জেলা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানী আজাদ। সভা পরিচালনা করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।

অন্যদের মধ্যে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানীর একাংশ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

এর আগে কয়েকশ মোটরসাইকেলের একটি বহর নিয়ে ভাঙ্গা পৌরসভার সামনে থেকে জয়বাংলার মোড় পর্যন্ত আসেন শামা ওবায়েদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com