1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে নকলায় বিক্ষোভ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার প্রবাসে থেকেও দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান শেরপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার আ. লীগ-বিএনপির সংঘর্ষে ‎পাবনায় রণক্ষেত্র মণিপুরে ভেজাল মদ পানে নিহত ১১, হাসপাতালে ভর্তি ১৮০ এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল কৃষকের গলা কা’টা ম’রদেহ সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত, দাবি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর

শেরপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম :: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুর জেলার পাঁচটি উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) জেলা শহরসহ জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডিসি উদ্যান, ম্যাজিস্ট্রেট ডরমেটরি, সরকারি দপ্তর, বাজার, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

শেরপুর জেলা শহরে অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।

এ ছাড়া অন্যান্য উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অভিযানে অংশ নেন।

অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, বর্জ্য ও আগাছা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন শেরপুর গড়ে তুলতে এবং মশাবাহিত রোগের বিস্তার রোধে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com