1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সীমিত আকারে সব খেলাধুলা চালুর সিদ্ধান্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনা প্রাদুর্ভাবে মধ্য মার্চ থেকে বন্ধ হয়ে আছে দেশের ক্রীড়াঙ্গন। দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে সুসংবাদ পেলো ক্রীড়ানুরাগীরা। দেশের সকল পর্যায়ে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সোমবার (১০ আগস্ট) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করা যাবে।’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আজকের এক জরুরি সভা শেষে বলেন, ‘বিশ্বের অনেক দেশে করোনা সংক্রমণ কমে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আমাদের দেশেও করোনা সংক্রমণের হার নিম্নমুখী। আর তাই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে খেলাধুলা চালু করার জন্য আমরা অনুমতি চাই। তারা ১০টি শর্তে সীমিত আকারে খেলাধুলা চালু করতে মত দিয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া শর্তানুযায়ী খেলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই করোনা টেস্ট করাতেই হবে। এছাড়াও খেলার মাঠ এবং প্রশিক্ষণ কেন্দ্রে করোনা প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম রাখতে হবে। সীমিত আকারে খেলাধুলার পাশাপাশি দর্শক সমাগমও সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে পরিস্থিতির অবনতি হতে থাকে। এ অবস্থায় গত ১৬ মার্চ দেশে সব ধরনের খেলাধুলা স্থগিত করার নির্দেশ দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রথমে ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হলেও পরে করোনা পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্ট কালের জন্য বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও অনুশীলন কার্যক্রম স্থগিত হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com