1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা বিসিবির

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে অনূর্ধ্ব-১৯ দলের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রাথমিক স্কোয়াডে মোট ৪৫ জন যুব ক্রিকেটারকে বেছে নিয়েছে বিসিবি। প্রত্যেক ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে ৪ সপ্তাহের আবাসিক ক্যাম্প করবে ক্রিকেট বোর্ড।

আবাসিক ক্যাম্পে আসার আগে প্রত্যেক ক্রিকেটারকে করোনা টেস্টে উত্তীর্ণ হতে হবে। আর সে লক্ষ্যে ৪৫ সদস্যের স্কোয়াডকে মোট ৩ গ্রুপে ভাগ করেছে বিসিবি। প্রতি গ্রুপের ১৫ সদস্য করে ১৫ আগস্ট থেকে ১৯ আগস্টের মধ্যে সবার করোনা টেস্ট করা হবে। এরপর করোনায় নেগেটিভ আসা ক্রিকেটারদের নিয়ে ২৩ আগস্ট থেকে শুরু হবে মূল ক্যাম্প।

ক্যাম্পের শুরুতে ক্রিকেটাররা ফিটনেস ট্রেনিং করবেন। এরপর শুরু করবেন স্কিল ট্রেনিং। আবাসিক ক্যাম্পে স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি ক্রিকেটাররা নিজেদের মাঝে ৮টি ম্যাচও খেলবেন।

গতবারের মতো এবারও অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে আছেন প্রান্তিক নওরোজ নাবিল। একমাত্র তিনি-ই বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে ছিলেন। নাবিলসহ বিকেএসপি থেকে এই স্কোয়াডে আছেন সবচেয়ে বেশি ১২ জন। এরপর রংপুর বিভাগ থেকে ৮ জন, ঢাকা মেট্রো থেকে আছেন ৭ জন।

চট্টগ্রাম বিভাগ থেকে ৬ জনের সঙ্গে রাজশাহী বিভাগ থেকে সুযোগ পেয়েছেন ৪ জন ক্রিকেটার। খুলনা থেকে ৩ জনের সঙ্গে সিলেট ও বরিশাল বিভাগ থেকে আছেন ২ জন করে ক্রিকেটার, ঢাকা দক্ষিণ থেকে আছেন ১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com