1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

শেরপুর পুলিশ সুপারের স্ত্রী-সন্তানসহ ১৫ জনের করোনা শনাক্ত: জেলায় মোট আক্রান্ত ৩৫৩ জন

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২০

শেরপুর : শেরপুরে নতুন করে আরও ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ১১ জন ও শ্রীবরদী উপজেলায় ৪ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হলেন ৩৫৩ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩০৩ জন। আর চারজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হিসেবে সুস্থতার হার ৮৬ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের স্ত্রী আলেয়া ফেরদৌসী ও ছেলে কাজী আফনান আজীম, জেলা ও দায়রা জজ আদালতের পেশকার শফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজুসহ সদর ও শ্রীবরদী উপজেলার স্থানীয় বাসিন্দারা রয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ প্রদত্ত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ১৬৯, নকলায় ৫৯, নালিতাবাড়ীতে ৬৫, ঝিনাইগাতীতে ২৯ ও শ্রীবরদী উপজেলায় ৩১ জন রয়েছেন।
সিভিল সার্জন বলেন, ঈদুল আজহার পর শেরপুরে করোনার বিস্তার বেড়ে চলেছে। বিশেষ করে শেরপুর শহর এলাকায় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তাই করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com