1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেরপুরে ‘মাইগভ’ প্ল্যাটফর্ম বিষয়ে প্রশিক্ষণ বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

ইরানের পাশে দাঁড়াল পরাশক্তি চীন

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : কাসেম সোলাইমানি হত্যার পর ইরানের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন দেশ। এবার তাদের পাশে দাঁড়াল এশিয়ার পরাশক্তি চীন।

দ্য জেরুজালেম পোস্ট জানায়, শনিবার (৪ জানুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফকে ফোন করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সেনাবাহিনীর অপব্যবহার বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। না হলে নতুন করে আরও সমস্যা তৈরি হবে।

সোলাইমানি হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ আচরণের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। এর সমস্যা ও উদ্বেগ আরও বাড়ছে। মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরে শান্তি ও সুরক্ষা নিশ্চিতে গঠনমূলক ভূমিকা পালন করবে চীন।

শুক্রবার ভোররাতে ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট শাখা কুদস ফোর্সের প্রধান ছিলেন।

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করায় মধ্যপ্রাচ্যে প্রচণ্ড চাপে আছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে হামলার ভয়েও আছে তারা। বিশেষ করে বাগদাদে যে কোনো সময় হামলার মুখে পড়তে পারে মার্কিন বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com