1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

২৫ বছর পর সেমিফাইনালে পিএসজি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম কোয়ার্টার ফাইনাল হল সিঙ্গেল লেগে। আর সেখানে ইতিহাস গড়লো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পিছিয়ে পরেও ম্যাচের অন্তিম মুহূর্তে দুই গোল করে আটলান্টাকে ২-১ ব্যবধানে হারিয়ে ২৫ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের ক্লাবটি সবশেষ ১৯৯৫ সালে সেমিফাইনালে খেলেছিল।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে লিসবনের স্টাডিও দ্য লুজে ম্যাচের ২৬ মিনিটে ইতালিয়ান ক্লাব আটালান্টার মারিও পাসালিক গোল করে এগিয়ে নেন দলকে। ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল তারা। স্বপ্ন দেখছিল সেমিফাইনালের। কিন্তু ৪ মিনিটের ব্যবধানে সব শেষ। ৯০ মিনিটে মারকুইনহোস গোল করে সমতা ফেরান। আর যোগ করা সময়ে (৯০+৩) এরিক ম্যাক্সিম চুউপো মোটিং গোল করে ২৫ বছর পর সেমিফাইনালে তোলেন পিএসজিকে। একটি গোলে সহায়তা করেছেন নেইমার। অপরটিতে কালিয়ান এমবাপে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com