1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

করোনায় নভেম্বর পর্যন্ত পেছালো লঙ্কান প্রিমিয়ার লিগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় প্রথমবারের মতো আয়োজন করার পরিকল্পনা ছিল লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। ২৮ আগস্ট সূচি নির্ধারণও করা হয়েছিল। তবে করোনার কারণে টুর্নামেন্টটি পিছিয়ে দিতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

নতুন পরিকল্পনা অনুযায়ী নভেম্বরের মাঝামাঝিতে টুর্নামেন্টটি আয়োজনের চিন্তা করছে এসএলসি।

২৮ আগস্ট লঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজন করলে বিদেশি খেলোয়াড়দের মাঠে পাওয়ার সম্ভাবনা তেমন থাকবে না দলগুলোর। কারণ, শ্রীলঙ্কা সরকার করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে আছে। বাইরের কেউ দেশে আসলে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতেই হবে।

এদিকে টুর্নামেন্টটি আয়োজনের জন্য এসএলসির হাতে দুই সপ্তাহের চেয়ে কিছু সময় বেশি আছে। ফলে বাইরের দেশের খেলোয়াড় এসে নিজেকে ফিট করে তোলার জন্য পর্যাপ্ত অনুশীলনের সুযোগও পাবে না। এদিকে করোনার কারণে লম্বা সময় ধরে ক্রিকেটাররা মাঠের বাইরে। ফলে টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় ছিলো না এসএলসির সামনে।

এদিকে সফল কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাহায্যও দরকার জানিয়ে এসএলসির সহ সভাপতি রাভিন বিক্রমারত্নে বলেন, ’১৪ দিন কোয়ারেন্টাইন পালন করা ক্রিকেটারদের জন্য বেশি সময় হয়ে যায়। এদিকে দলগুলোর খরচও বেড়ে যায়। এছাড়া আমরা কোয়ারেন্টাইন নিশ্চিত করার বিষয়ে অভিজ্ঞ নই। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাহায্য প্রয়োজন। আর তাই আমরা টুর্নামেন্টটি পিছিয়ে দিচ্ছি।’

এদিকে সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হবে বলে সে সময় লঙ্কান প্রিমিয়ার লিগে আয়োজন করতে ইচ্ছুক নয় এসএলসি। বরং আইপিএল শেষ হওয়ার পর ২০ নভেম্বর থেকে এলপিএল শুরু করার পরিকল্পনা জানিয়ে রাভিন বিক্রমারত্নে আরও যোগ করেন,

‘আমরা টুর্নামেন্টটি পিছিয়ে ২০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে আয়োজন করার চিন্তা করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com