1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বার্সাকে গোল বন্যায় ভাসিয়ে সেমিতে বায়ার্ন

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনাকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে উঠলো বায়ার্ন মিউনিখ। ডোবালে নিদারুণ লজ্জায়। একটি দুটি নয়, গুণে গুণে কাতালানদের জালে ৮টি গোল দিলো জার্মানির ক্লাবটি। মেসি-সুয়ারেজদের ৮-২ গোলের বন্যায় ভাসিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ।

প্রথমার্ধে ৪-১ গোলে এগিয়ে ছিল বায়ার্ন। দ্বিতীয়ার্ধে হয়েছে আরো ৪-১ গোল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নকআউট পর্বের ম্যাচে একমাত্র দল হিসেবে বার্সেলোনা ৮ গোল হজম করলো। আর একমাত্র দল হিসেবে প্রতিপক্ষের জালে ৮ গোল দিলো বায়ার্ন।

গোল বন্যার ম্যাচে বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন থমাস মুলার ও ফিলিপে কৌতিনহো। একটি করে গোল করেছেন ইভান পেরিসিক, সার্জি নাব্রি, জশুয়া খিমিশ ও রবার্ত লেভানডোফস্কি। বার্সেলোনার হয়ে একটি গোল করেছেন লুইস সুয়ারেজ। অপর গোলটি এসেছে আত্মঘাতী খাত থেকে। যেটি করেছেন ডেভিড আলবা।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে লিসবনে ১০ মিনিটেই মধ্যেই দুটি গোল হয়। চতুর্থ মিনিটে থমাস মুলার গোল করে এগিয়ে নেন দলকে। আর সপ্তম মিনিটে ডেভিড আলবা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দিয়ে সমতা ফেরান। ২০ মিনিটের মাথায় ইভান পেরিসিক গোল করে ব্যবধান করেন ২-১। ২৭ মিনিটে সার্জির গোলে বায়ার্নের লিড হয় ৩-১। আর ৩১ মিনিটে থমাস মুলার জোড়া গোল পূর্ণ করলে বায়ার্ন এগিয়ে যায় ৪-১ ব্যবধানে।

বিরতির পর ৫৭ মিনিটে লুইস সুয়ারেজ গোল করে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু কিসের কি! বাকি সময়টা বার্সেলোনকে নিয়ে আবারো ছেলে খেলায় মেতে ওঠে বায়ার্ন। ৬৩ মিনিটে জশুয়া খিমিচ গোল করে ব্যবধান করেন ৫-২। ৮২ মিনিটে রবার্ত লেভানডোফস্কি গোল করলে বায়ার্ন এগিয়ে যায় ৬-২ গোলে। বার্সার সাবেক খেলোয়াড় ফিলিপে কৌতিনহো বদলি হিসেবে নেমে ৮৫ ও ৮৯ মিনিটে দুইবার বল জালে জড়ান। তাতে ৮-২ গোলের লজ্জায় ডুবে মাঠ ছাড়ে বার্সেলোনা।

সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি কিংবা লায়নের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com