1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

ফরিদপুর : ফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী, শিশু ও এক পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হয়েছেন।

সোমবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাপুর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফরিদপুরের সোলনা গ্রামের হোমিও চিকিৎসক শরিফুল ইসলাম, তার স্ত্রী ও দুই শিশু কন্যা এবং তার স্বজন এসআই ফারুক হোসেন। দুর্ঘটনায় নিহত অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উপ-পরিদর্শক শাপুর আহমেদ বলেন, সুনামগঞ্জ থেকে যশোরগামী মামুন পরিবহনের বাস ও ফরিদপুরের বোয়ালমারী থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ছয় জন ঘটনাস্থলে নিহত হন। সংঘর্ষে গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com