1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪ এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা সবার আগে দেব, শুভশ্রীর পোস্টের পর ফের আলোচনায় প্রেমের সম্পর্ক

নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : ডেঙ্গু প্রতিরোধ ও পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং খাল পুনঃখনন অভিযান চালিয়েছে নালিতাবাড়ী পৌরসভা।

সোমবার বেলা ১১টার দিকে পৌর শহরের সরকার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করতে খাল পুনঃখনন উদ্বোধন করা হয়। ডেঙ্গুর বাহক এডিস মশার বংশ বিস্তার রোধে পানি জমে থাকতে পারে, এমন স্থানগুলোও পরিষ্কার করা হয়।

অভিযানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, পৌরসভার সচিব আব্দুল ওয়াদুদসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীকে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com