1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪ এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা সবার আগে দেব, শুভশ্রীর পোস্টের পর ফের আলোচনায় প্রেমের সম্পর্ক

বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভর্তুকির চাপ সামলাতে বাধ্য হয়েই দেশে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, সে বিষয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন তিনি। সোমবার (২১ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম না বাড়ালে সামাজিক সুরক্ষা খাতের আওতায় দরিদ্র মানুষের জন্য সরকারের দেওয়া বিভিন্ন সহায়তা কার্ড এবং সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যেত।

দেশের গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীর এই সেবাগুলো সচল রাখতেই সরকার এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সরকারের এই অসহায়ত্ব ও পরিস্থিতি সাধারণ মানুষ ইতিবাচকভাবে মেনে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে যাতে পরিবহন খরচ বা বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর মনিটরিং বা নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করেন, মধ্যপ্রাচ্যের এই সংকট দ্রুত কেটে যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আন্তর্জাতিক বাজারে দাম কমলে জ্বালানি তেলের দাম পুনরায় আগের অবস্থায় অথবা তারচেয়েও কমিয়ে আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com