1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ম্যান ইউকে বিদায় করে ফাইনালে সেভিয়া

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে যেন সেমিফাইনাল রোগে পেয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে। একই মৌসুমে পরপর তিনটি টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিলো তারা। লিগ কাপ ও এফএ কাপের পর সবশেষ উয়েফা ইউরোপা লিগেও শেষ চার থেকে ছিটকে গেছে ওলে গানার সুলশারের দল।

রোববার রাতে স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ১-২ গোলে হেরে গেছে রেড ডেভিলরা। ইউরোপায় নিজেদের ধারাবাহিকতা ধরে রেখে ফের ফাইনালে উঠে গেছে সেভিয়া। দ্বিতীয় সেমিতে ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্কের মধ্যে জয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে স্প্যানিশ ক্লাবটি।

শুরুতে এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইংলিশ ক্লাবটি। ম্যাচের ২৬ মিনিটেই সমতা ফেরান সেভিয়ার স্প্যানিশ মিডফিল্ডার সুসো। ফের লিড নেয়ার জন্য চেষ্টার কমতি রাখেনি ম্যান ইউ। মধ্যাহ্ন বিরতির আগে-পরে অতিমানবীয় কিছু সেভ দেন সেভিয়া গোলরক্ষক। যে কারণে লিড নিতে পারেনি রেড ডেভিলরা।

কিন্তু দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি ঠিকই আদায় করে নেয় সেভিয়া। ম্যান ইউর একের পর এক আক্রমণের ভিড়ে কাজের কাজটি করে ফেলেন সেভিয়ার ডাচ ফরোয়ার্ড লুক ডি ইয়ং। ম্যাচের ৭৮ মিনিটে হেসুস নাভাসের ক্রস থেকে গোলবারের খুব কাছ থেকে দলকে ফাইনালে তোলা গোলটি করেন এ তরুণ ফরোয়ার্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com