1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

সেমিফাইনালের আগে পিএসজি শিবিরে দুঃসংবাদ

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট পেতে মাঠে নামবে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) । তাদের প্রতিপক্ষ লিপজিগ।

১৯৯৫ সালের পর প্রথম পিএসজি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলবে। অথচ মাঠে নামার আগেই দুঃসংবাদ পিএসজি শিবিরে। দলের সেরা গোলরক্ষক কেইলর নাভাসকে তারা সেমিফাইনালে পাচ্ছে না। হ্যামস্ট্রিং চোটে তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী এ গোল রক্ষকের খেলা হচ্ছে না। রিয়াল মাদ্রিদের হয়ে এ গোল রক্ষক তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।

শেষ আটের লড়াইয়ে আতালান্তার বিপক্ষে মাঠে নেমেছিলেন নাভাস। কিন্তু ৩৩ বছর বয়সী গোল রক্ষক দ্বিতীয়ার্ধে মাঠ ছেড়ে উঠে যান। স্ক্যান করানোর পর জানা যায়, হ্যামস্ট্রিং চোট পেয়েছেন তিনি। পিএসজির মেডিকেল বিভাগ জানিয়েছে, ৪০ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন নাভাস। এ কারণে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবে না।

তবে দুঃসংবাদ পাওয়ার দিনে ভালো একটি খবরও শুনিয়েছেন পিএসপির মেডিকেল বিভাগ। দলের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত। শেষ ম্যাচে এমবাপে ৩০ মিনিট মাঠে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com