1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে মামলায় বিওজেএ’র নিন্দা

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ দুই জনের বিরুদ্ধে সাবেক নৌমন্ত্রী শাজজাহান খান মামলা দায়ের করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ। আজ রবিবার দুপুরে দপ্তর সম্পাদক মারুফ সরকার স্বাক্ষরিত এক প্রতিবাদ পত্রে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে সংগঠনটির সভাপতি জাহিদ ইকবাল বলেন , দেশে আর কত সাংবাদিকের নামে হয়রানিমুলক মিথ্যা মামলা দায়ের করা হবে। এটি একটি ন্যক্কারজনক ঘটনা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর সাথে সাথে শাজাহান খানকে অনুরোধ করবো মামলাটি তুলে নেয়ার জন্য।
জাহিদ ইকবাল আরো বলেন, মামলা হামলা ও হয়রানি করে গণমাধ্যমকে অনেকেই নিশ্চিহ্ন করতে যেয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছেন যা কারো অজানা নয়।
উল্লেখ্য, রোববার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে এ মামলা করেন শাজজাহান খান। মামলার অপর আসামি হলেন- কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আবদুল কাদের।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com