1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বার কাউন্সিলের নির্বাচন স্থগিত জীবিত পিঁপড়া পাচারের চেষ্টা: কেনিয়ায় চীনা নাগরিককে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

শাখতারকে উড়িয়ে ফাইনালে ইন্টার মিলান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে সেমিফাইনালে শাখতার দনেৎস্ককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে নাম লেখায় ইতালিয়ান ক্লাবটি।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ইন্টার। বিরতির পর আরো চারবার শাখতারের জালে বল জড়ায় তারা। ইন্টার মিলানের হয়ে দুটি করে গোল করেছেন লাওতারো মার্টিনেজ ও রোমেলু লুকাকু। অপর গোলটি করেছেন দানিলো ডি’অ্যাম্ব্রোসিও।

সোমবার ডুসেলডর্ফে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় ইন্টার। এ সময় লাওতারো মার্টিনেজ ২২ গজ দূর থেকে গোল করেন। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

বিরতির পর ৬৪ মিনিটে দানিলো ডি’অ্যাম্ব্রোসিও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৭৪ মিনিটে লাওতারো তার জোড়া গোল পূর্ণ করলে ইন্টার মিলান এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এরপরের গল্পটুকু জায়ান্ট ম্যান রোমেলু লুকাকুর। তিনি ৭৮ ও ৮৩ মিনিটে দুটি গোল করে বড় জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন ইউরোপা লিগের ফাইনাল।

শুক্রবার ফাইনালে স্প্যানিশ ক্লাব সেভিয়ার মুখোমুখি হবে ইন্টার। ফাইনালে সেভিয়াকে হারাতে পারলে ১০ বছর পর বড় কোনো শিরোপা জিতবে সিরি’আ লিগের ক্লাবটি। সবশেষ ২০১০ সালে কোচ হোসে মরিনহোর তত্ত্বাবধানে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল ইন্টার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com