1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

রোনালদোর রেকর্ডে থাবা বসিয়ে দিলেন লেওয়ানডস্কি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : একমাত্র ফুটবলার হিসেবে রেকর্ডটা গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাও একবার, দুবার নয়- মোট তিনবার। এবার রোনালদোর সেই রেকর্ডে থাবা বসালেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেওয়ানডস্কি। বুধবার রাতে অলিম্পিক লিওঁর বিপক্ষে গোল করে চ্যাম্ফিয়ন্স লিগে ১৫ গোলের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন তিনি।

স্বপ্নের ফর্মে রয়েছেন লেওয়ানডস্কি। লিওঁর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চেনা ছন্দে না থাকলেও রেকের্ড ভাগ বসাতে বেগ পেতে হয়নি তাকে। ম্যাচের শেষদিকে কিমিচের সেটপিস থেকে হেডে গোল করেন পোল্যান্ডের এই স্ট্রাইকার।

পর্তুগিজ ফুটবল তারা ক্রিশ্চিয়ানো রোনালদো যদিও রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এই রেকর্ড তিন-তিনবার গড়েছেন। ২০১৩-১৪ মৌসুমে ১৭টি, ২০১৫-১৬ মৌসুমে ১৬টি এবং ২০১৭-১৮ চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে ১৫টি গোল এসেছিল বর্তমান জুভেন্টাস তারকার পা থেকে।

অর্থাৎ, লিওঁর বিরুদ্ধে সেমিফাইনালে গোল করে ১৫ গোলের ল্যান্ডমার্কে পৌঁছনো লেওয়ানডস্কির কাছে সুযোগ থাকছে রোনালদোর এক মৌসুমে সর্বাধিক ১৭ গোলের রেকর্ড স্পর্শ করা কিংবা তাকে পেছনে ফেলার। সে ক্ষেত্রে ফাইনালে পিএসজি’র বিরুদ্ধে বায়ার্ন স্ট্রাইকারকে করতে হবে দুই গোল কিংবা হ্যাটট্রিক।

ফাইনালে পিএসজির বিপক্ষে দুই গোল করতে পারলে রোনালদোর এক মৌসুমে সর্বাধিক গোলের নজির স্পর্শ করবেন তিনি। আর নেইমারদের বিরুদ্ধে হ্যাটট্রিক করতে পারলে নতুন রেকর্ড তৈরি করবেন এই বায়ার্ন তারকা।

অর্থাৎ, ফাইনালে পিএসজি’র বিরুদ্ধে গোল করলেও রোনালদোর এই রেকর্ড চলতি মৌসুমে ছোঁয়া বা টপকে যাওয়া সম্ভব নয় বায়ার্নের এই পোলিশ স্ট্রাইকারের পক্ষে। ফাইনালে গোল করতে পারলেও আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে।

যদিও ফাইনালে রেকর্ডের হাতছানি কোনওভাবেই লেওয়ানডস্কির ফোকাস নষ্ট করবে না বলে জানিয়েছেন বায়ার্ন কোচ হান্স ফ্লিক। তার কথায়, ‘সে রেকর্ড নিয়ে ভাববে না। দলের জন্য অনেক বেশি চিন্তা করে। সেটাই গুরুত্বপূর্ণ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com