1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

লুকাকুর আত্মঘাতী গোলে সেভিয়া চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগের ১৮টি শিরোপা জিতেছে ইন্টার মিলান। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে তিন বার। সেই ইন্টার মিলানই কিনা গেল ১০ বছর ধরে কোনো শিরোপা জয়ের স্বাদ পায়নি। উয়েফা ইউরোপা লিগে শুক্রবার তাদের সামনে সুযোগ ছিল শিরোপা খরা ঘোচানোর। কিন্তু সেটা আর পারলো কই?

নায়ক-খলনায়ক রোমেলু লুকাকুর আত্মঘাতী গোলে সেভিয়ার কাছে ৩-২ ব্যবধানে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট হতে হয়েছে। অন্যদিকে ইউরোপা লিগের সর্বোচ্চ শিরোপা জয়ী সেভিয়ার শোকেসে উঠলো ষষ্ঠ ইউরোপিয়ান শিরোপা।

শুক্রবার ম্যাচের পঞ্চম মিনিটেই পেনাল্টি আদায় করে নেন লুকাকু। এ সময় দিয়েগো কার্লোস বক্সের মধ্যে ফেলে দেন তাকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়েও নেন।

কিন্তু বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। ১২ মিনিটের মাথায় জেসাস নাভাসের ক্রসে লুক ডি ইয়াং মাথা লাগিয়ে বল জালে জড়ান। ৩৩ মিনিটের মাথায় এভার বানেগার নেওয়া ফ্রি কিক থেকে উড়ে আসা বলে হেড নিয়ে জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন লুক ডি ইয়াং। তাতে এগিয়ে যায় তার দল।

অবশ্য ৩৫ মিনিটের মাথায় মার্সেলো ব্রোজোভিজের ফ্রি কিক থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে পাঠান দিয়েগো গোডিন। তাতে ফেরে সমতা। এই সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের লেখা।

বিরতির পর ৬৫ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি রোমেলু লুকাকু। ৭৪ মিনিটের সেট পিসে উড়ে আসা বল ইন্টার মিলানের রক্ষণভাগের খেলোয়াড়রা ফেরান। কিন্তু শূন্যে থাকা বলে বাইসাইকেল কিক নেন সেভিয়ার দিয়েগো কার্লোস। সেটা ক্লিয়ার করতে পা বাড়িয়ে দিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন লুকাকু। এই গোলটি আর বাকি সময়ে শোধ দিতে পারেনি ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাবটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com