1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ঝিনাইগাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
????????? ??? ????????? ???? ????

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সানজিদা (৮) নামে এক স্কুলছাত্রী ও কালীবাড়ি এলাকায় ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে তাইজুদ্দিন নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে ঝিনাইগাতি সদরে ও বিকেলে কালীবাড়ি এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে স্থানীয় ইকরা ন্যাশনাল ইসলামী একাডেমির প্রথম শ্রেণির ছাত্রী ও খৈলকুড়া গ্রামের সামছুল হকের কন্যা সানজিদা বিদ্যালয় থেকে নতুন বই নিয়ে নানীর সাথে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ব্রিজপাড় এলাকায় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে তাইজুদ্দিন তার অটোরিকশা নিয়ে শেরপুর যাওয়ার পথে শেরপুর থেকে আসা ইটভর্তি ট্রলির সাথে কালীবাড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তাকে গুরুতর অবস্থায় প্রথমে শেরপুর সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যেই তাইজুদ্দিন মারা যায়।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com