1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

সচিবালয় গেটের সামনে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ঢাকা : রাজধানীতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে সকাল পৌনে সাতটার দিকে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে এ কথা কথা জানান। তিনি বলেন, আগুন নেভানোর কাজে যোগ দিয়ে সড়কে ট্রাকের চাপায় তাদের একজন কর্মী নিহত হয়েছেন।

এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদের পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছেন। আপাতত কাউকে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১ টা ৫২মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

প্রাথমিক তথ্য অনুযায়ী— যে ভবনটিতে আগুন লেগেছে সেটি হলো সচিবালয়ের ৭ নম্বর ভবন। সেই ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের অফিস রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, আজ (বুধবার) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে— সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ধাপে ধাপে আমাদের ১৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com