1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : নানা অনিয়ম, দুনীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরের উপর অনাস্থা এনে তার অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তারই পরিষদের অন্যান্য সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১১নং বাঘবেড় ইউনিয়ন পরিষদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাঘবেড় ইউপি’র প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য নূরে আলম সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করে স্বাগত বক্তব্য রাখেন। পরে ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরের বিরুদ্ধে টিসিবি কার্ড বিতরণে অনিয়ম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রাপ্ত স্যানিটারি ল্যাট্রিন বিতরণে অনিয়ম, ঘুষের বিনিময়ে সাবমার্সেবল বরাদ্দসহ স্বজনপ্রীতি ও ইউপি সদস্যদের বিভিন্ন প্রকল্প না দিয়ে একাই সব সুবিধা ভোগ করার অভিযোগ এনে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সদস্য শেফালী পারভীন। এসময় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরের প্রতি অনাস্থা প্রস্তাব এনে তার অপসারণ দাবী করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দরখাস্তের কথা উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং তার ভাই সিনিয়র সচিব হওয়ায় ক্ষমতার অপব্যবহার করেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্য ইউপি সদস্য ছাড়াও ভুক্তভোগী ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com