1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ভারতে পুলিশ স্টেশনে বিক্ষোভের আগুন, গুলিতে নিহত ১ আহত বহু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে টানা কয়েক দিনের মতো আজও বিক্ষোভে উত্তাল দেশটির রাজধানী নয়াদিল্লি, মেঙ্গালুরু, কলকাতা, লকনৌসহ অন্যান্য বেশকিছু শহর। লকনৌয়ে পুলিশ স্টেশনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ রাবার বুলেট, টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক বিক্ষোভকারী, আহত হন ২০ জনের বেশি।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ট্যুডে এক প্রতিবেদনে বলছে, বৃহস্পতিবার লকনৌয়ে শত শত মানুষ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পুলিশের ছোড়া বুলেটে বিদ্ধ আহত একজন মারা গেছেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর দুজনকে মেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com