1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

সাত হাজার কোটি টাকার রিলিজ ক্লজ : আইন কিন্তু মেসির পক্ষে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই অনুশীলনে ফিরেছে বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড়। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে প্রথম অনুশীলনে অনুপস্থিত বার্সার সেরা খেলোয়াড়দের ১৭জনই। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন লিওনেল মেসি।

মেসি বার্সা ছাড়তে চান- এই ইচ্ছার কথা গত সপ্তাহেই জানিয়ে দিয়েছেন বার্সেলোনা কর্মকর্তাদের। এরপরই মেসি এবং বার্সার মধ্যে লড়াই শুরু হয়েছে রিলিজ ক্লজ নিয়ে। ৭০০ মিলিয়ন ইউরো (সাত হাজার কোটি টাকা) তার রিলিজ ক্লজ। এতটাকা দিয়ে কে নেবে মেসিকে? কিন্তু মেসি নিজেও একটি আইনের ফাঁক খুঁজে বের করে ফেলেছেন, তার সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ মূলতঃ শেষ হয়েছে এ বছর জুনেই।

মেসি এবং বার্সার মধ্যে যখন এ নিয়ে তুমুল লড়াই চলছে, তখন দৃশ্যপটে হাজির স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। তারাও ঘোষণা দিয়েছে, মেসির অন্য কোথাও যেতে হলে ৭০০ মিলিয়ন ইউরোর পুরোটাই দিয়ে যেতে হবে।

লা লিগার এই ঘোষণার পর মূলতঃ বল বার্সার কোর্টেই মনে করছিল সবাই। কিন্তু মূল ঘটনা হলো, আইন কিন্তু পুরোপুরিই মেসির পক্ষে। ইউরোপিয়ান মিডিয়াগুলো অন্তত সেটাই বলছে।

স্পেনেরই একটি রাজ্য হচ্ছে লা রিওজা। সেখানকার লা রিওজা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক এবং লা রিওজার আর্বিট্রেশন কোর্টের সদস্য হুয়ান রেমন লিয়েবানা মনে করেন, মামলা দায়ের করা হলে তাতে জিতবেন মেসিই এবং তিনি বিনা ট্রান্সফার ফিতেই বার্সেলোনা ছেড়ে যেতে পারবেন।

কিন্তু মেসির আইনজীবিরা বলছে, ১০ জুন কোনোভাবেই এ নিয়ে কাজ করা সম্ভব ছিল না তাদের ক্লায়েন্ট মেসির পক্ষে। কারণ, করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি। যে মহামারিতে সব কিছু ছিল বন্ধ এবং জীবনযাত্রা ছিল পুরোপুরি অচল। যে কারণে, মেসি তার চুক্তি চুকেবুকে দেয়ার সুযোগ পাননি এবং একই কারণে বার্সা ছাড়ার সময়টা তার জন্য উন্মুক্ত হয়ে গেছে।

১০ জুন- ডেডলাইন নিয়ে অধ্যাপক লিয়েবানা বলেন, ‘এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। একে করে তার ট্রান্সফারের প্রক্রিয়া কার্যকর করা যাচ্ছে। কিন্তু চুক্তি বলবৎ থাকছে না।’

লিয়েবানা জানাচ্ছেন, চুক্তির শর্ত অনুযায়ী ১০ তারিখের ব্যাপারে কিন্তু সঠিক অবস্থানেই রয়েছে বার্সা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে (করোনাভাইরাসের কারণে) বিষয়টা আর বার্সার পক্ষে নেই। আদালতে গেলে মেসিই জিতবেন এই কেসে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com