1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত মাসদার হোসেনের ‘আইনজীবী’ সনদ স্থগিত বিবিসির দুই বছরে ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বার কাউন্সিলের নির্বাচন স্থগিত জীবিত পিঁপড়া পাচারের চেষ্টা: কেনিয়ায় চীনা নাগরিককে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

রায়নাকে দল থেকে বাদ দেয়ার চিন্তা করছে চেন্নাই সুপার কিংস!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : হঠাৎ করে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ালেন চেন্নাই সুপার কিংসের দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক সুরেশ রায়না। কেন হঠাৎ করে তিনি সরে দাঁড়ালেন, সেটা নিয়ে চলছে জ্বল্পনা-কল্পনা। তবে এ নিয়ে সম্ভবত কঠোর অবস্থান নিতে যাচ্ছে আইপিএলে রায়নার দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)।

করোনা সংক্রমনের মধ্যেই শুরু হতে চলা আইপিএলে বাকি সাতটি দল বাদ দিয়ে সবার নজর এখন চেন্নাই সুপার কিংসের দিকেই। দলের বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত। এছাড়া একাধিক সাপোর্ট স্টাফের রিপোর্টও পজিটিভ।

রায়নার দেশে ফিরে আসার পেছনে যে তিনটি কারণ উঠে আসছে, সেগুলি হচ্ছে, ১. দুষ্কৃতিকারীদের হামলায় খালুর মৃত্যু, ২. দলের সতীর্থ খেলোয়াড়দের করোনা আক্রান্তের খবরে ভয় পাওয়া এবং ৩. হোটেলে যে রুমটি দেওয়া হয়েছিল সেটি পছন্দ না হওয়া।

ভারতের একটি সংবাদমাধ্যমকে চেন্নাই সুপার কিংসের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘দলের নিয়মই হচ্ছে কোচ, অধিনায়ক এবং ম্যানেজার হোটেলে স্যুট পাবেন। তবে রায়নাও বরাবরই একটি স্যুট পেয়ে থাকেন। তবে এবারের রুমে কোনও ব্যালকনি ছিল না। আর সেটাই নাকি বাঁ-হাতি এই ক্রিকেটারের রাগের কারণ। এর ওপর দলের খেলোয়াড়দের করোনা আক্রান্ত হওয়ার খবর শাপে বর হিসেবে দেখা দেয়। এ কারণেই টিম ম্যানেজমেন্ট এবং স্বয়ং ধোনি বোঝানোর পরও শোনেননি তিনি।

ফলে রায়নাকে পুরোপুরি দল থেকে বাদ দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সিএসকের ওই কর্মকর্তা এই প্রসঙ্গে জানান, ‘এমনিতেও এবারের আইপিএলে রায়নাকে পাওয়া যাবে না। পরেরবারও হয়তো তাকে আর দলে রাখা হবে না। কারণ এবারের ঘটনায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন সবাই। সে ক্ষেত্রে নিলামে উঠবে রায়নার নাম। সেখান থেকে কোনও ফ্র্যাঞ্চাইজি চাইলে তাকে দলে নিতে পারবে।’

অন্যদিকে, কেদার যাদবের একটি টুইট ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। টুইটারে কেদার লেখেন, ‘কোনো কিছুতে সেরা হতে গেলে সেটি না করার ১০০টি কারণ সামনে আসবে, আর কেবল একটি কারণ বলবে কেন তোমাকে ওই কাজটি করতেই হবে। এবার তোমার পছন্দ!’ কেদারের এই টুইট দেখেই অনেকেই বলছেন, নাম না করে রায়নাকেই যেন কটাক্ষ করলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com