1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

‘ফুটবল ইতিহাসের বড় বিশ্বাসঘাতক মেসি’

  • আপডেট টাইম :: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ‘বার্সেলোনা সমর্থকদের এমনটা প্রাপ্য নয়। মেসি তাদের সঙ্গে প্রতারণা করছে।’- লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণা ছাড়ার পর এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন স্প্যানিশ সাংবাদিক এদু আগুইরি।

প্রায় দুই দশক আগে লা মেসিয়াতে যোগদানের মধ্য দিয়ে কাতালান ক্লাবটির সঙ্গে সম্পর্ক স্থাপন করেন মেসি। এরপর বার্সার মূল দল হয়ে পৃথিবীর সেরা খেলোয়াড়ের তকমা নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। এই ক্লাবের সঙ্গে যেন আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল ৩৩ বছর বয়সী মেসির।

ফুটবল ক্যারিয়ারটা বার্সাতেই শেষ করবেন বলে বিভিন্ন সময় জানিয়ে গেছেন মেসি। বোর্ডের সঙ্গে মাঝে মাঝে ঝামেলা হলেও ক্লাব ছাড়ার কথা কখনো বলেননি ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। তবে এবার যেন পাল্টে গেছে মেসির সুর। শৈশবের ক্লাব ছাড়তে চাইছেন তিনি। কোনোভাবেই থাকতে চাইছেন না কাতালান ক্লাবটিতে। এমনকি সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ বিদায় দিলেও বার্সার জার্সি আর গায়ে চড়াবেন না বলে জানিয়েছেন মেসি।

ইতিমধ্যে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার বিষয়ে সম্মতিও জানিয়েছেন বলে খবর রটেছে। কিন্তু মেসি বার্সেলোনা ছেড়ে যাক, তা কখনোই চায় না ক্লাবটির ভক্ত-সমর্থকরা। স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক এদু আগুইরিও তার ব্যতিক্রম নয়। আর তাই মেসির বার্সেলোনা ছাড়াটা ফুটবল ইতিহাসের বড় বিশ্বাসঘাতকতা বলে দাবি করেছেন এই সাংবাদিক।

স্প্যানিশ টিভি প্রোগ্রাম ‘এল চিরিংগুইতো দে ইয়োগোনেস’-এ আগুইরি বলেন, ‘আমার কাছে মেসির বার্সেলোনা ছাড়াটা হবে ফুটবল ইতিহাসের বড় বিশ্বাসঘাতকতা। বার্সেলোনা সমর্থকদের এমনটা প্রাপ্য নয়। মেসি তাদের সঙ্গে প্রতারণা করছে । মেসির উচিৎ হবে একটা সংবাদসম্মেলন ডেকে সবাইকে বলা যে আমি কোথাও যাবো না। কারণ এখানে আমার অনেক স্মৃতি।’

বার্সেলোনার হয়ে গত ১৬ বছরের ক্যারিয়ারে মোট ৩৪টি শিরোপা জিতেছেন মেসি। যদিও শেষ মৌসুমে বার্সেলোনার সাফল্য ছিল শূন্যের খাতায়। জেতেনি একটা শিরোপাও। এমনকি চ্যাম্পিয়নস লিগে স্মরণকালের সবচেয়ে বাজে হারের শিকারও হয়েছে কাতালান ক্লাবটি। দলের এমন বিপর্যস্ত সময়ে মেসির চলে যাওয়া একদম উচিত নয় জানিয়ে আগুইরি আরও যোগ করেন, ‘মেসি তখনই যাচ্ছে যখন বার্সার নৌকা ডুবতে বসেছে। এই মুহূর্তে তার ক্লাব ছাড়া মোটেও উচিত হবে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com