1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

মেসির ভবিষ্যৎ নির্ধারণে বার্সায় তার বাবা

  • আপডেট টাইম :: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিতে রাজি লিওনেল মেসি। বিশ্ব মিডিয়ায় এমন সংবাদ ছড়িয়ে পড়ার দিনে সামনে এসেছে নতুন খবর। বার্সেলোনায় পা রেখেছেন মেসির বাবা এবং এজেন্ট হোর্হে মেসি। সম্ভবত বোর্ডের সঙ্গে শেষবারের মতো আলোচনা করতে কাতালান ক্লাবে এসেছেন হোর্হে, এমনটাই মনে করছে সংবাদ মাধ্যমগুলো।

এদিকে বার্সেলোনায় আসার পর থেকে সাংবাদিকদের প্রশ্নের সামনে মেসির বাবা। সকলের একটাই প্রশ্ন, ফুটবলের এই খুদে জাদুকরের ভবিষ্যৎ কী? তবে এর উত্তরে হোর্হে মেসি জানিয়েছেন, কিছুই জানেন না তিনি। এমনকি মেসি বার্সায় থাকবে নাকি ম্যানসিটিতে যাবে, এই বিষয়েও কোনো কথা বলতে রাজি হননি মেসির বাবা।

ধারণা করা হচ্ছে, হোর্হে মেসি ক্লাব বার্সেলোনার সঙ্গে একটি সমঝোতা করতে চাইছেন। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসির দলবদল সহজ করার জন্য আলোচনায় বসতে চাইছেন তিনি। এইজন্য আজ (২ সেপ্টেম্বর) জোসেফ মারিয়া বার্তোমেউর সঙ্গে বৈঠকে বসবেন মেসির বাবা।

এদিকে বার্তোমেউ জানিয়েছেন, কোনোভাবেই মেসিকে ছাড়তে রাজি নন তিনি। বরং ২০২১ সালের চুক্তি আরও দুই বছর বাড়ানোর পরিকল্পনা তার। তিনি বলেছেন, ‘আমি চাই না, কেউ আমাকে বাজে কারণে মনে রাখুক। আমার সময়কালে মেসি বার্সেলোনা ছেড়েছেন, এই পরিচয়ে আমি পরিচিত হতে চাই না।’

তবে মেসিকে বার্সেলোনায় ধরে রাখার সম্ভাবনা খুব কম। ২৫ আগস্ট এক ফ্যাক্স বার্তায় মেসি সর্বপ্রথম বার্সা ছাড়ার ঘোষণা দেন। সর্বশেষ তথ্য অনুসারে, ম্যানচেস্টার সিটি এই আর্জেন্টাইন তারকার জন্য ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে প্রস্তুত। আর মেসি এমন প্রস্তাবে সায় জানিয়েছেন বলে খবর রটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com