1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

সিদ্ধান্ত ছাড়াই শেষ মিটিং, বার্সাতেই থাকতে হচ্ছে মেসিকে!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : বুধবারজুড়ে সারা বিশ্বের টক অব দ্য ফুটবল : লিওনেল মেসির বাবার সঙ্গে বার্সেলোনা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যুর বৈঠক। যেখানে নির্ধারিত হতে চলেছে মেসির ভবিষ্যৎ।

প্রায় দুই ঘণ্টা ধরে অনুষ্ঠিত সেই বৈঠকে কোনো সিদ্ধান্তই নেয়া সম্ভব হয়নি। বরং, বার্সেলোনার যে অবস্থান, তাতে মেসিকে ন্যু ক্যাম্পেই থেকে যেতে হবে বলে মনে করছে স্প্যানিশ এবং আজেন্টাইন মিডিয়াগুলো।

ইংলিশ মিডিয়াগুলোও দাবি করছে, বার্সেলোনার সঙ্গে যে লড়াই শুরু করেছিলেন মেসি, তাতে তিনি পরাজয় বরণ করার একেবারে দ্বারপ্রান্তে উপণীত হয়েছেন। এর অর্থ, বার্সেলোনা ছেড়ে দেয়ার যে ইচ্ছা তার এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানসিটিতে যোগ দেয়ার যে চিন্তা ছিল- কোনোটাই হচ্ছে না মেসির।

বুধবার রাতে ন্যু ক্যাম্পে যে বৈঠক হলো, তাতে বার্সা সভাপতিসহ অন্য কর্মকর্তারা মেসির বাবাকে অনুরোধ জানিয়েছেন, মেসিকে সিদ্ধান্ত পূণর্বিবেচনা করার জন্য। বার্সা সভাপতি সরাসরি মেসির বাবা এবং অন্য প্রতিনিধিদের জানিয়ে দিয়েছেন, ‘মেসিকে কখনোই আমরা বিক্রি করবো না। তাকে কেন্দ্র করেই বার্সেলোনা স্পোর্টিং প্রজেক্ট সাজিয়ে তুলছে। সুতরাং, কাল বিলম্ব না করে মেসি যেন বার্সার অনুশীলনে যোগ দেয়।’

কিন্তু মেসির পক্ষ থেকে তার প্রতিনিধিরা দাবি করেন, ব্যুরোফ্যাক্সের মাধ্যমে পাঠানো চিঠিতেই মেসি জানিয়ে দিয়েছেন, তিনি বার্সেলোনা ছাড়তে চান এবং সেটা ফ্রি ট্রান্সফার ফিতে। কারণ, তার সঙ্গে এখন ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের শর্তযুক্ত নেই।

মেসির পক্ষ দাবি করে, ২০১৭ সালে বার্সার সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুসারে যে কোনো মৌসুম শেষেই মেসি ফ্রি’তে বার্সেলোনা ছাড়ার অধিকার পাবেন। সেখানে রিলিজ ক্লজ কার্যকরী হওয়ার কোনো শর্ত নেই। তাছাড়া ১০ জুনের যে ডেটলাইনের কথা বলা হচ্ছে, সেটা এবার কার্যকরী হবে না। কারণ করোনাভাইরাসের কারণে মৌসুম শেষ হতেই তো অনেক বিলম্ব হয়েছে। সুতরাং, ১০ জুনের ডেটলাইন এখানে অকার্যকর।

প্রায় দু’ঘণ্টা ধরে পাল্টাপাল্টি বক্তব্যের পরও কেউ কারও দাবি থেকে সরে না আসার ফলে অমিমাংসিতভাবেই শেষ হয়েছে বার্সা সভাপতির সঙ্গে মেসির বাবা বৈঠক। এরপর কি হবে, এখনও সেটা স্পষ্ট নয়।

তবে মার্কা দাবি করছে, পরবর্তী পদক্ষেপ হতে পারে মেসি হয়তো এবার প্রথমবারের মত প্রকাশ্যে এসে কোনো বক্তব্য দেবেন কিংবা বার্সেলোনা মেসিকে কোনো জরিমানা করতে পারে টানা অনুশীলনে অনুপস্থিত থাকার কারণে।

শেষ পর্যন্ত মেসির বার্সা ছাড়ার এই লড়াই চলতে থাকলে সেটা আদালতেও গড়ানোর সম্ভাবনা আছে এবং আদালতই হয়তো ফাইনাল সিদ্ধান্তটি দিতে পারবেন।

ব্যুরোফ্যাক্সের মাধ্যমে কর্মকর্তাদের কাছে বার্সা ছাড়ার ইচ্ছা প্রকাশ করে মেসির চিঠি পাঠানোর পর এরই মধ্যে ৮দিন পার হয়ে গেছে। এই সময়ে দাবার গুটির মত খেলা চলছে মেসি এবং বার্সেলোনার মধ্যে। এমনকি রিপোর্ট প্রকাশ হয়ে গেছে, ম্যানসিটি মেসিকে ৫ বছরের চুক্তি করতে যে প্রস্তাব দিয়েছে, সেটাও তিনি গ্রহণ করে নিয়েছেন।

মেসি এখনও বিশ্বাস করেন ব্যুরোফ্যাক্সের মাধ্যমে পাঠানো চিঠিতেই তার ফ্রি’তে বার্সা ছাড়ার সব ব্যবস্থা করা হয়েছে। তারা বাবা এবং এজেন্ট হোর্হে মেসিও সেটা বিশ্বাস করেন। তবে, ম্যানসিটি কিংবা পিএসজি- কেউ কিন্তু প্রকাশ্যে মেসি এবং বার্সেলোনার এই আইনী মারপ্যাঁচের মধ্যে জড়িয়ে পড়তে চাচ্ছে না। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সে অনুযায়ী এগুতে চাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com