1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

নেইমারদের সমান বেতন পাবেন ব্রাজিলের নারী ফুটবলাররা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের নারী ফুটবলাররা এখন পুরুষ ফুটবলারদের সমান বেতন পাবেন। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড এবং নরওয়ের পর এমন বেতন-ভাতায় পুরুষ ও নারী দলের মধ্যে বৈষম্য দূর করার ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ। যেখানে তারা বলেছে, ‘সিবিএফ পুরুষ এবং নারী ফুটবলের প্রাইজ মানী এবং বেতন-ভাতা সমান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে এখন থেকে নারী ফুটবলাররাও পুরুষ ফুটবলারদের সমান অর্থ আয় করবেন।’ এদিকে নারী দলে দুই জন কো-অর্ডিনেটর নিয়োগের কথাও বিবৃতিতে জানানো হয়েছে।

পুরুষ ও নারী ফুটবলারদের বেতন বৈষম্যের বিষয়টি গত বছর সামনে আনেন যুক্তরাষ্ট্রের পেশাদার নারী ফুটবলাররা। যুক্তরাষ্ট্র ফুটবলের নীতি নির্ধারকদের বিরুদ্ধে খেলোয়াড়দের বেতন-ভাতা ও কাজের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের অভিযোগ তুলেছিলেন তারা। তবে তাদের এই অভিযোগ গত মে মাসে খারিজ করে দেয় একটি আদালত। যদিও পরে অস্ট্রেলিয়া বেতন বৈষম্য দূর করেন।

২০০৭ সালে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ব্রাজিলের নারী ফুটবল দল, অলিম্পিকের ফাইনালে খেলেছিল ২০০৪ ও ২০০৮ সালে। তবে শিরোপা জেতা হয়নি কোনো বারই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com