1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

রোনালদোহীন পর্তুগালের বড় জয়

  • আপডেট টাইম :: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে ন্যাশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে কি? রোনালদোর অভাব টের পায়নি পর্তুগাল। তরুণদের পারফরম্যান্সে ভর করে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ৪-১ ব্যবধানের জয় পেয়েছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। এমন জয় গ্যালারিতে বসে উপভোগ করেছেন রোনালদো।

অবশ্য শুরু থেকে ক্রোয়েশিয়ার বিপক্ষে দারুণ প্রভাব বিস্তার করে খেলেছে চ্যাম্পিয়নরা। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে রেখেছিল ক্রোয়াটদের রক্ষণভাগ। গোলের সুযোগ তৈরি করছিল একটু পর পর।

কিন্তু কাঙ্খিত গোলের দেখা পেতে ৪১ মিনিট লেগে যায়। এ সময় জোয়াও কানসেলো গোল করে এগিয়ে নেন পর্তুগালকে। তাকে গোলে সহায়তা করেন ব্রুনো ফার্নান্দেজ।

বিরতির পর ৫৮ মিনিটে রাফায়েল গুয়েরেইরোর বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দিওগো জতা। ৭০ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে বল জালে জড়ান জোয়াও ফেলিক্স। তাতে পর্তুগাল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এই গোলে তাকে সহায়তা করেন বার্নার্ডো সিলভা।

ম্যাচের যোগ করা সময়ে আরো দুটি গোল হয়। ৯০+১ মিনিটে ক্রোয়েশিয়ার ব্রুনো পেটকোভিচ গোল করে ব্যবধান কমান। কিন্তু ৯০+৪ মিনিটে পর্তুগালের আন্দ্রে সিলভা গোল করে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এবারের ন্যাশন্স লিগের লিগ-এ এর গ্রুপ-৩ এ আছে পর্তুগাল। সেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সুইডেন ও ক্রোয়েশিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com